ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৯১ বার পঠিত
সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের এলাজউদ্দীন গ্রুপের সাথে কেফায়েত উল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, বয়তুল্লাহ(৫৫) ও মুক্তার হোসেন ভুইয়া (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছে ঝগড়া নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সংঘর্ষের ঘটনায় সরাইল থানাধীন অরুয়াইল বিটের কর্মকর্তা উপঃপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa