ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সরাইলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ৩০২ বার পঠিত
সরাইলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি ) সকালে সরাইল থানার থেকে সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস (৪৫),একই গ্রামের ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫) ও মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস (৩৫)।

পুলিশ জানাই, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নে মলাইল (পূর্বপাড়া) এলাকায় দেশীয় তৈরী চোলাইমদ ক্রয়/বিক্রয় করিতেছে অভিযোগ পেয়ে সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানের দিকনির্দেশনায় এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে এসআই মোঃ তারিকুল ইসলাম ও এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার ( ২৮ জানুয়ারি) রাত অনুমান ৯.৪০ ঘটিকায় সময় চন্দ্র দাস (৪৫) এর বাড়ীতে ৭০ লিটার চোলাই মদসহ এই তিনজনকে গ্রেফতার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa