ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

সরাইলে গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ৩৬৭ বার পঠিত
সরাইলে গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি ) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামে অস্বচ্ছল দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন গত ৪ বছর যাবৎ সরাইল ও নাসিরনগর হাওরাঞ্চলের গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে তারা।

সংগঠনের দাতা সদস্য ও সাধারণ সদস্যদের অর্থায়নে অর্ধশতাধিক অস্বচ্ছল, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মনসুর আলী, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাবরিনা কায়সার ইজা, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য আকিব আল আজাদ প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন,কেউ রাখে না যাদের খবর, আমরা রাখি তাদের খবর- এই শ্লোগানকে সামনে রেখে আমরা অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa