ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সরাইলে ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   ২৯৭ বার পঠিত
সরাইলে ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল

শত বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি ঠিকিয়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মাঠ রক্ষার জন্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উপজেলাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া।

লিখিত আবেদন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই মাঠের বর্তমান পরিধি বিনষ্ট করে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে মাঠের মাটি কাটার কাজ শুরু করা হয়েছে। বহুতল ভবন নির্মাণের নামে মাঠের পরিধি ছোট করার অভিযোগে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিক্ষুদ্ধ লোকজন জানান, মাঠের বর্তমান পরিধি ঠিক রেখে মাঠের পশ্চিম দিকে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ করার স্থানীয় লোকজনের দাবিকে উপেক্ষিত করে ভবন নির্মাণের নামে শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠটিকে বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে। কিন্তু স্থানীয় লোকজন তা হতে দিবে না।

এ ব্যপারে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক বলেন, সকলের সাথে বৈঠক করেই বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, খেলার মাঠ ঠিক রেখে বিল্ডিং নির্মাণের ব্যপারে একটি লিখিত আবেদন পেয়েছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa