ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত

শ্রীলংকান লিগে খেলার ছাড়পত্র পাবেন না সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ৩২২ বার পঠিত
শ্রীলংকান লিগে খেলার ছাড়পত্র পাবেন না সাকিব-তামিম

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কঠিন শর্তের কারণেই সোমবার সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগারদের শ্রীলংকা সফর স্থগিত হওয়ার পরই উঠে আসে লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার প্রসঙ্গ। এলপিএলের নিলামে সাকিব-তামিমের নাম রয়েছে।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে শ্রীলংকা সফর স্থগিতের ঘোষণা দেন পাপন। এদিন সাকিব-তামিমদের লংকান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, আমি তো খেলার কোনো সম্ভাবনা দেখি না।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছরের নিষেদ্ধ হওয়া সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে ২৯ অক্টোবর। এরপর তিনি পেশাদার ক্রিকেটে ফিরতে পারবেন। লংকান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম থাকা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, আমাদের এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানেই খেলুক।

মার্চে করোনার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। এখন যেহেতু শ্রীলংকা সফর হচ্ছে না, তাই বন্ধ হয়ে যাওয়া ঢাকা লিগ আবার শুরু হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa