ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

শ্রীমঙ্গলে বাঘাইড় মাছের দাম দেড় লক্ষ টাকা: দেখতে বাজারে মানুষের ভীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   ২৭৯ বার পঠিত
শ্রীমঙ্গলে বাঘাইড় মাছের দাম দেড় লক্ষ টাকা: দেখতে বাজারে মানুষের ভীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ বাজারে ৭৫কেজি ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা।বুধবার (১৩ জানুয়ারি) শ্রীমঙ্গলের মাছ বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন শ্রীমঙ্গল লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী মোঃ হাবিব মিয়া। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ হলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ।

মাছটির বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এই মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে মাছটির দাম উঠেছে ৮০ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় আছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে আসা প্রায় প্রত্যেকে একবার হলেও মাছটির কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। তাই কেনার সাধ্য না থাকলেও নজর বোলাতে তো অসুবিধা নেই!

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারাবছর বাজারে চোখে পড়ে না। গত বছরের তুলনায় এবারের পৌষ সংক্রান্তিতে মাছ একটু কম।

এদিকে, ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন। মাছ কিনতে আসা সমিরন ধর বলেন, বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। আর অনান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে তাই বড় আকৃতির মাছ কিনতে বাজারে আসা।

মাছ ব্যবসায়ী জোনাইদ মিয়া বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল মাছ বাজারে বড় বড় মাছ উঠেছে। তিনি বলেন এ মাছগুলো হাকালুকি হাওর, হাইল হাওর ও মেঘনা নদী থেকে আনা হয়েছে।

এদিকে মেলা উপলক্ষে পুরো বাজারে বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে। রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa