ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   ২১২ বার পঠিত
শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের ৫নং পুল সংলগ্ন মজিদ মঞ্জিলের বসতঘরের ছাদ থেকে একটি বড় অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসার সদস্যরা ছাদে হঠাৎ বিশাল আকৃতির অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। কেউ কেউ সাপটিকে মারার প্রস্তুতি নিলেও সচেতন এক ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন।

খবর পেয়ে স্বপন দেব সজল ও তার ছোট ভাই সঞ্জিত দেবকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকারী স্বপন দেব সজল জানান, সাপটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট হবে। উদ্ধার শেষে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা ক্ষতি না করে বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া উচিত। সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa