ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

শ্রীপুর ১নং উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জাবির

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   ৩০৬ বার পঠিত
শ্রীপুর ১নং উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জাবির

১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য,ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা, জাবির আহমেদ জাবেদ, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসিন্দারা বলছেন- ক্লিন ইমেজের জন্য স্থানীয় মানুষের কাছে তুমুল জনপ্রিয় তিনি। জাবির আহমেদ জাবেদ রাজনীতি করলেও কারও সঙ্গে স্বার্থের দ্বন্দ্বে না জড়ানোয় সকলের পছন্দের প্রার্থী তিনি। বরং সবাইকে নিয়ে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করছেন তিনি।

স্থানীয় ইউনিয়ন বাসিন্দারা জানান, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে সুসম্পর্ক জাবির আহমেদ জাবেদের। এলাকার মানুষের বিপদে পাশে থাকায় সবাই তাকে পছন্দ করেন। এলাকার মানুষই তাকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ করছেন।

১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থী জাবির আহমেদ জাবেদ বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকায় মানুষের সমস্যাগুলো প্রত্যক্ষ করেছি। সেগুলো সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। নির্বাচিত হলে আমি ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীকে মডেল ইউনিয়ন উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, ইউনিয়নে অনেক সেবা আছে, যেগুলো স্থানীয় মানুষ জানেন না। ঠিক ঠাক সেগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা স্বাবলম্বী হতে পারবেন। আমি সেই সেবাগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী যে ইশতিহার দিয়েছেন গ্রাম হবে শহর, সে আলোকে কাজ করতে চাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa