ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ পেলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২   ২৮৬ বার পঠিত
শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ পেলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ পদকে ভূষিত হলেন সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক। গতকাল শনিবার ২৯ জানুয়ারি আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ চান মিয়ার সভাপতিত্বে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মোঃ সাদেক সিদ্দিকী।উক্ত ফাউন্ডেশন গত ৫ জানুয়ারি জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক মোঃ রফিকুল ইসলাম মানিককে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত করে এ পুরস্কার প্রদান করে।

এ বিষয়ে রফিকুল ইসলাম মানিকের সাথে কথা বললে তিনি জানান, যে কোন পুরস্কারই মানুষের জন্য অনেক আনন্দের। শেরেবাংলা ফজলুল হকের মতো ব্যক্তিত্বের নামে পুরস্কার এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক গর্বের বিষয়। আমাকে এ সম্মানে ভূষিত করায় আমি আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa