ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   ৩২৪ বার পঠিত
শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন

ব্রিটেনে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ ফারুক আহমদকে “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রদান করা হয়েছে । সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৭ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ ফারুক আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও সম্মানিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও দাবিদাওয়া আদায়ে তিনি ছিলেন সবসময় সোচ্চার এবং কার্যকর।

তিনি প্রেসিডেন্সিয়াল মেম্বার সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি পলাশ সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি হাউস অফ গিভিং ফাউন্ডেশন ইউকে-এর ট্রাস্টিশিপ ও আজীবন সদস্য, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি রোটারি ক্লাব অফ জালালাবাদ-এর অভিষেক কমিটির সভাপতি (১৯৯৫), ইন্টার সিটি কনফারেন্স কমিটির দায়িত্ব পালন করেছেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০ (১৯৯৪)।

সমাজসেবা, সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে তার বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রাপ্তিকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবময় ও সম্পূর্ণভাবে প্রাপ্য অর্জন হিসেবে দেখছেন। স্থানীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রবাসী নেতৃবৃন্দের মতে, শেখ ফারুক আহমদের এই সম্মাননা নতুন প্রজন্মের প্রবাসীদের দেশ ও সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa