ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ১৪১ বার পঠিত
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারের উপর সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি (এইচআরডিএস), মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (২৩ মে) বিকাল ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক অলি আহমদ মাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাবের আহমদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমিরুন নেসা আলো, মৌলভীবাজার প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল ইসলাম শেফুল, এশিয়ান টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম এর সভাপতি হোসাইন আহমদ, বাংলাদেশ সমাচারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রিপন মিয়া।

আরো উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান আহমদ, প্রচার সম্পাদক কামরান আলম, এক্সিকিউটিভ মেম্বার রেজাউল হাসান রাহি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। শুধু রামিশা না আমরা দেখতে পাই প্রতিনিয়ত এরকম দুইটা তিনটা ঘটনা ঘটেই চলেছে, এতে প্রশাসনের কোন তৎপরতা চোখে পড়ছে না। আমরা দেখতে পাই এরকম ঘটনা সংঘটিত হওয়ার কারণ হলো কিশোরগ্যাং মাদকসহ সমাজের বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এরকম ঘটনা সংগঠিত হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, মাদক কিশোরগেং সহ যে ধরনের অপকর্ম সমাজে বৃদ্ধি পাচ্ছে তা নির্মূলের জন্য কাজ করা।

বক্তারা আরো বলেন, আমরা অতীতে দেখেছি যখন খালেদা জিয়ার সরকার ছিল তখন সরকারের কঠোর পদক্ষেপের কারণে এসিড নিক্ষেপের মত জঘন্য অপরাধগুলো নির্মূল করা সম্ভব হয়েছে।

প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যদি প্রশাসন রামিসার ঘটনায় আসামির কঠোর ব্যবস্থা নেয় তাহলে আর কখনো রামিসার মত শিশুর জীবন আর কারোর দিতে হবে না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa