ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয় মাস ধরে ধর্ষণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ জানুয়ারি ২০২২   ৩৯৩ বার পঠিত
লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয় মাস ধরে ধর্ষণ

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয় মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চরমনসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভিকটিমকে পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রশিদ সদর উপজেলার চরমনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ও ভিকটিমের প্রতিবেশী এবং ৪ সন্তানের জনক।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যার ওপর প্রতিবেশী আব্দুর রশিদের কুনজর পড়ে। এরপর ওই কিশোরীর ছোটভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। সম্প্রতি কিশোরীর পিরিয়ড বন্ধ হয়ে গেলে রশিদ ও ভিকটিমের বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরে খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা আকলিমা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa