ঢাকা
২৫ জুন ২০২৬

রাশিয়ার উটাইর এয়ারওয়েজের ১০০ যাত্রী নিয়ে আঁছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৯৮ বার পঠিত
রাশিয়ার উটাইর এয়ারওয়েজের ১০০ যাত্রী নিয়ে আঁছড়ে পড়ল বিমান

অবতরণের সময় রাশিয়ার উটাইর এয়ারওয়েজের একটি বিমান রানওয়েতে আঁছড়ে পড়েছে। এ সময় বিমাটিতে ১০০ জন যাত্রী ছিলেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পান তারা। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

ডেইলি মেইল জানায়, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩৬০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে গতকাল রোববার এ ঘটনা ঘটে। এতে বিমানে আরোহীদের কেউ গুরুতর আহত হয়নি।বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে উটাইর এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানটি রানওয়েতে অবতরণের সময় আঁছড়ে পড়ে। পরে তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে আনা হয়।ডেইলি মেইল জানায়, অবতরণের সময় বিমানের পেছনের অংশ আগে রানওয়ের মাটি স্পর্শ করে। যার ফলে বিমানটির এমন অবস্থা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa