ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

‘রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সুদৃঢ় হবে’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২৭৭ বার পঠিত
‘রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সুদৃঢ় হবে’

রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সঙ্গে স্থলবন্দর চালুর লক্ষ্যে অধিগ্রহণ করা ভূমি, অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি ও মৈত্রীসেতু পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। তিনি বলেন, রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালুর ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে শুরুতেই রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালু হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয় ভারতের সঙ্গে আমাদের আন্তরিকতার সম্পর্ক বিদ্যমান। মহান মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার মানুষ অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিল। রামগড় স্থলবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ দুই দেশের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলমগীর ও প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. সরোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার, রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ ইখতেয়ার উদ্দিন আরাফাত, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa