ঢাকা
২৫ জুন ২০২৬
শিরোনাম

রাজশাহীতে মোবাইলের ২ দোকান পুড়ল আগুনে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ২৫৫ বার পঠিত
রাজশাহীতে মোবাইলের ২ দোকান পুড়ল আগুনে

রাজশাহী শহরের অলকার মোড়ে দু’টি মোবাইল ফোনের দোকান আগুনের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আহুনের সূত্রপাত হয়। হ্যালো রাজশাহী টু নামের একটি দোকানের কর্মচারী ফয়সাল ইসলাম জানান, বিদ্যুতের মেইন স্লুইচ চালু করার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

 

 

এতে ফয়সাল নিজেও দ্বগ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, তাদের দোকান থেকেই ভিভো ও মটোরোলা মোবাইল ফোনের শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। এদুটি দোকানও হ্যালো রাজশাহী টুর মালিকানায় রয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে তাদের তিনটি ইউনিট, পরে আরও দুটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে কাজ করছেন তারা।

Facebook Comments Box