ঢাকা
২৫ জুন ২০২৬

রাজধানীতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ৩৭১ বার পঠিত
রাজধানীতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি পালিত

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে শেরাটন সাকুরার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক কাউসার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্রদল নেতা আসলাম, যুবদল নেতা সোহেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল এবং সরকারী-বেসরকারী মেডিকেল কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa