ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার

যশোরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কেটে দিল স্বামী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
যশোরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কেটে দিল স্বামী

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে কাঁচি দিয়ে চুল কেটে দেন স্বামী। গতকাল মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়। অভিযুক্ত সাদ্দাম হোসেনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামে।

 

 

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করলে বুধবার আসামি সাদ্দামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদ্দামের স্ত্রীর বাপের বাড়ি মণিরামপুর উপজেলায়। পাঁচ বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি সন্তান আছে। নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, তার স্বামী সাদ্দাম হোসেন মাদকাসক্ত। বিয়ের পর যৌতুকের জন্য সে তাকে প্রায়ই মারধর করতো। একবার তাকে তালাকও দিয়েছিল সাদ্দাম। পরে আবার তাকে বিয়ে করে। ঘটনার দিন দুপুরে যৌতুকের দাবিতে সাদ্দাম তাকে মারধর করে। একপর্যায়ে কাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে দেয়। পরে এলাকাবাসী পুলিশকে ঘটনা জানানোর পর রাত আটটার দিকে পুলিশ হাড়িয়া গ্রামের বাড়ি থেকে সাদ্দামকে আটক করে।

 

 

 

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে সাদ্দামের স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। বুধবার দুপুরে সাদ্দামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa