ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   ৩১৬ বার পঠিত
যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপিত

যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। যার আয়োজন করে স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা।

কাতারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিন।

কুয়েতেও উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।

এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বক্তব্য রাখেন।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে। হাইকমিশনের প্রথম সচিব তাহমিনা ইয়াসমিনের অনুষ্ঠান সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।

জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে উদযাপিত হয়েছে বিজয়ের ৪৯তম বার্ষিকী। বিজয় দিবসের বাণী পাঠ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াসহ দূতাবাসের অন্যান কর্মকর্তারা। বক্তব্য রাখেন নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারী কনসাল হাসনাত মিয়াসহ জার্মান ও বার্লিন আওয়ামী লীগের নেতারা।

বক্তারা এ সময় বঙ্গবন্ধুর গড়া সোনার বাংলাকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa