ঢাকা
২৫ জুন ২০২৬

মৌলভীবাজার দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

জেলা প্রতিনিধি
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩৪৯ বার পঠিত
মৌলভীবাজার দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

 

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

১০ জানুয়ারি ৩ ঘটিকার সময় চাঁদনীঘাট টু রাজনগর সড়কের ইকবাল সিএনজি পাম্পের পিছনে নির্জন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর নের্তত্বে অভিযানে ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ হুমায়ুন কবীর, এসআই আবু ছায়েম মোঃ আব্দুর রহমান, এসআই তাপস চন্দ্র রায়, এএসআই মোঃ সাঈদ হোসেন। পুলিশ সদস্য সুমন চন্দ্র দাস, শান্ত বৈদ্য, লিটন দেবনাথ, প্রীতম পাল।

আটককৃতরা হলো মোঃ জুয়েল মিয়া (৩৫), পিতা-মৃত কদু মিয়া, সাং-ফতেপুর, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-ওসমানী রোড (হাবিব মিয়ার ভাড়াটিয়া)। এলেমান মিয়া (২৫), পিতা-সালেক মিয়া,সাং-গহরপুর, এ/পি সাং-কানাইপুর (নানারবাড়ি)। সোহেল আমিন (২০), পিতা-রহমত আলী, সাং-রাজাবাদ,কান্দিপাড়া। মোঃ সোলেমান মিয়া (২০), পিতা-মজিদ মিয়া, সাং-রাজনগর। খোকন আলী (২২),পিতা-মৃত আঃ রউফ, সাং-কানাইপুর। আবদাল হোসেন (২২),পিতা-আবুল মিয়া, সাং-কানাইপুর, সর্ব থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জদের আটক করেন।

ডাকাতদের সমবেত হওয়ার স্থান তল্লাশি করিয়া ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল যাহা লোহার পাইপের হাতল বিশিষ্ট লম্বা ২ ফুট ১০ ইঞ্চি। ১টি শাবল যাহার একপাশে চেপ্টা ৩ফুট লম্বা। একটি ছোরা যাহা ৯ইঞ্চি কাঠের হাতল সহ মোট ২০ ইঞ্চি লম্বা এবং একটি লোহার তৈরী দেশীয় দা, যাহা ৯ইঞ্চি কাঠের হাতলসহ মোট ২১ ইঞ্চি লম্বা উক্ত আলামত উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় ডাকাতি প্রস্তুতি গ্রহনের অপরাধে ৩৯৯/৪০২ ধারায় মডেল থানায় মামলা নং-০৫, তাং-১০/০১/২০২০ দায়ের হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa