ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

মৌলভীবাজারে সরকারী শিশু পরিবারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ১০৭ বার পঠিত
মৌলভীবাজারে সরকারী শিশু পরিবারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে সরকারি শিশু পরিবারের উদ্যোগে “নিবাসী শিশুর ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি শিশু পরিবার এর ভূমিকা, প্রতিবন্ধকতা এবং উত্তরণ কৌশল” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মে সকাল ১১টায় মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় অবস্থিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে তিনি নিবাসী শিশুদের ব্যক্তিত্ব বিকাশ, নৈতিক শিক্ষা ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি শিশু পরিবারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকর্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সরকারি শিশু পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশুদের বিকাশে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সরকারি ও সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনার আয়োজন করে সরকারি শিশু পরিবার (বালিকা), শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa