ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

মৌলভীবাজারে যুবলীগ নেতা আলী আশরাফ মান্না গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ১৪১ বার পঠিত
মৌলভীবাজারে যুবলীগ নেতা আলী আশরাফ মান্না গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আশরাফ মান্নাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মে) কাতার থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আলী আশরাফ মান্না কাতার থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার প্রাক্কালে পাসপোর্টের তথ্য যাচাই করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয় ইমিগ্রেশন পুলিশ এবং তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।

আলী আশরাফ মান্না দীর্ঘদিন ধরে কনকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরতেই বিমানবন্দরে তিনি আটক হন। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa