
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৩৪ বোতল বিদেশী মদসহ রাজিব পালিত (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান রোডস্থ উত্তর আবাসিক এলাকার মিনহাজুল মিয়ার বাড়ি থেকে (৩৪) বোতল বিদেশী মদসহ তাকে গ্রেতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত রাজিব পালিত (৩২)কমলগঞ্জ উপজেলার আতুরের ঘর গ্রামের উজ্জ্বল পালিত এর ছেলে। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকায় বসবাস করছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডিবির অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
