ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

মৌলভীবাজারে প্রতারণার অভিযোগে ভুয়া নারী সাংবাদিক গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   ৩৩৫ বার পঠিত
মৌলভীবাজারে প্রতারণার অভিযোগে ভুয়া নারী সাংবাদিক গ্রেফতার

মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে রুলি আক্তার জেলি (৩৫) নামে এক ভূয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ধারী এক মহিলাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: ফয়ছল আহমদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার পুলিশ তাকে আটক করে।

মডেল থানার এস আই আলমগীর হোসেন জানান, আটককৃত রুলি আক্তার জেলি হাসপাতালে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে রোগীদেরকে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়ার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিতো। এমনকি রোগীদের ঔষধ কেনার কথা বলে টাকা নিয়ে যেতো। এছাড়াও রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতো। তাকে আটকের পর এরকম অসংখ্য রোগী পুলিশের নিকট অভিযোগ করেছেন।

সে সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে টাকা আদায় করতো। মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: ফয়ছল আহমদ এ বিষয়ে অভিযোগ করলে অভিযান চালিয়ে পুলিশ হাতে নাতে ওই মহিলাকে গ্রেফতার করে। রুলি আক্তার অনেক দিন ধরেই মানুষের সাথে প্রতারণা করে আসছে।

তিনি আরো জানান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ধারী রুলি আক্তার জেলীর বাড়ি রাজনগর থানার শালন গ্রামে বলে পুলিশকে জানিয়েছে। সে তার স্বামীর নাম কখনও মাফুজুর রহমান, আবার জালাল উদ্দিন এই ভাবে একেক সময় একেক কথা বলছে। তদন্ত না করে সঠিক কিছু বলা যাবে না।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, এব্যাপারে থানায় মামলা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa