ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার যোগদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০   ৩৯০ বার পঠিত
মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার যোগদান

মৌলভীবাজার জেলায় নব নিযুক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জাকারিয়া। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, বুধবার (৩০ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি ২৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে গত ২রা, জুলাই, ২০০৫ইং তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। পূর্বে ঢাকা জেলা, নারায়নগঞ্জ জেলা, র‌্যাব, এপিবিএন ও এসপিবিএন-এ কর্মরত থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন।

তিনি বলেন, যতোদিন এই জেলায় কর্মরত থাকবেন সর্বদা মৌলভীবাজারবাসীর পাশে থেকে তাদের সেবা প্রদান করে যাবেন। বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি র নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূল, পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন, বিট পুলিশিং ও পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত ও উন্নত বাংলাদেশ গঠনে সরকারের গৃহীত যাবতীয় পদক্ষেপ বাস্তবায়ন করতে আশা ব্যক্ত করেন।

আরও বলেন, আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা একটা চ্যালেঞ্জ। আগামী দিনগুলোতে মৌলভীবাজারবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ মৌলভীবাজার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, মৌলভীবাজার জেলার সামগ্রিক আইনশৃংখলা রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন ভাবে জেলা পুলিশকে আপনারা যেভাবে সহায়তা করে আসছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

জেলাবাসীসহ সকল নাগরিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আরও বলেন, করোনার ২য় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরনে ও ইংরেজী নববর্ষ উপলক্ষে সরকারি নির্দেশনা সমূহ পালণের আহবান জানাচ্ছেন এবং সেই সাথে সবাইকে ইংরেজী নববর্ষ’২০২১ এর শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো: আরিফুল ইসলাম, ডিআইও-১ (ডিএসবি) মোহাম্মদ আবু তাহের, মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa