ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয় ইমাম সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ১৩৪ বার পঠিত
মৌলভীবাজারে জাতীয় ইমাম সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম‌ নির্যাতন হত্যা বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যাগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে) বিকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শামসুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, মাওলানা আসাদ আহমদ চৌধুরী , মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, ইমাম সমিতির জেলা সেক্রেটারি মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা বশির আহমদ, মাওলানা আইয়ুব আলী,প্রফেসর মুহাম্মদ সেলিম, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা আজমান আলী,মাওলানা সৈয়দ ইউনুস আলী,মাওলানা সাইফুর রহমান ফয়ছল, মাওলানা হাম্মাদ বিল্লাহ, মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা হাসান আহমদ চৌধুরী,মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।

বক্তারা বলেন, অবিলম্বে ভারতের মুসলমানদের ওপর চালানো সকল ধরনের নির্যাতন, অত্যাচার বন্ধ করতে হবে।

মুসলমানদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন উগ্র হিন্দুত্ববাদীরা যে নির্মম নিষ্ঠুরতা চালাচ্ছে তার সভ্যতা মানবিকতার চরম লঙ্ঘন। এসবের আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের মুসলমানদের ন্যায্য নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

বক্তারা আরও বলেন, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে বিশ্বের কোন জাতি টিকে থাকতে পারে নাই। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার ও টিকে থাকতে পারবে না। সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করতে হবে । সীমান্তে আর গুলি চললে গুলির জবাব গুলি দিয়ে দেয়া হবে।

মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতে মুসলমানদের উপর নিষ্ঠুর নির্মম নির্যাতনের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর এবং সীমান্ত হত্যার বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa