ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ১১৮ বার পঠিত
মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ১৮ মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজার-এর উপপরিচালক (উপসচিব) রুবেল মাহমুদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তির হার, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গ্রাম আদালত ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সভাটি জেলা প্রশাসন, মৌলভীবাজার-এর আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa