ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

মৌলভীবাজারে খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০   ২৯৯ বার পঠিত
মৌলভীবাজারে খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

মৌলভীবাজারের বরুণা মাদরাসায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ জামাতের সিলেট বিভাগীয় জোড় উপলক্ষে খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ও ৫নং কালাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন চৌধুরী এর সহযোগিতায় ২দিনব্যাপী ৩-৪ ডিসেম্বর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পিং এর উদ্বোধন করেন বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদুল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, কলামিস্ট ও সাংবাদিক এহসান বিন মুজাহির, ৫নং কালাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মিজানুর রহমান শামীম আহমদ, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, নুরানি গ্রাফিক্স এর সত্ত্বাধিকারী মাওলানা হাম্মাদ তাহমীম, ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর সভাপতি হাবিবুর রহমান লোবন।

ক্যাম্প পরিচালনায় ছিলেন- খিদমাহ ব্লাড ব্যাংক’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মুস্তাকিম আল মুনতাজ, জুবায়ের আহমদ জুবেল, খিদমাহ নবীগঞ্জ উপজেলা শাখার পরিচালক লাবীব শাহেল, জেলা শাখার নির্বাহী সদস্য মনিরুল ইসলাম জহির, হাসান মাহমুদ, খিদমাহ ব্লাড ব্যাংক’র সদস্য আব্দুল্লাহ সজীব।

আয়োজিত ২দিনব্যাপী ক্যাম্পিং এ ৩ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa