মামলা আছে কি-না যাচাই করতে ছাত্রদল নেতাকে আটক করলো পুলিশ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ১০:৫২ পূর্বাহ্ণ

মামলা আছে কি-না যাচাই করতে ছাত্রদল নেতাকে আটক করলো পুলিশ
apps

জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনানকে আটক করছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা বলেন, ‘মোক্তাদুল আদনান জেলা বিএনপির কার্যালয়ে বসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন। এমন সময় কয়েকজন পুলিশ সদস্য এসে তাকে আটক করে থানায় নিয়ে যান’।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান বলেন, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় আদনান সম্পৃক্ত আছেন কি না তা যাচাই বাছাই করে তাকে গ্রেফতার দেখানো হবে’।

Development by: webnewsdesign.com