কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি ঘাটপারে পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ এপ্রিল বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বাংলার এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছে একটু সময় আনন্দ উপভোগ করার জন্য। অনুষ্ঠানে শিল্পীরা পহেলা বৈশাখের গানসহ বিভিন্ন আধুনিক গান ও নৃত্য দিয়ে শ্রোতাদের আনন্দ দেন।এসময় স্রোতারা বলেন মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে আমাদের ভালো লাগে।কারন সকল দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য একটু সময়য়ের জন্য আনন্দ নিতে আসি,এ সময় টুকু অনেক আনন্দ দেয় আর ভালো লাগে আমাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর রহমান আপেল সিকদার ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নং ওয়াডের মেম্বার পদপ্রার্থী মো: বাবলু মিয়াসহ, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ,স্থানীয় সুধীমহল,ছোটো ছোটো সোনা মণিরা এবং অনেক শ্রোতা এ সময় উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন ।
আয়োজনে ছিলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সোনাতলী দক্ষিণ পাড়া যুব সমাজ।
Development by: webnewsdesign.com