ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   ১২৪ বার পঠিত
মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সকাল ১০ ঘটিকায় “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানকে সামনে রেখে জেলার সর্বসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা পরিষদ মাঠ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সকাল ১১ ঘটিকায় মূল সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে।

দুপুর সাড়ে ১২ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের মাঠে সাদা দল ও আকাশি দলের মধ্যে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ৩৪-৩৪ পয়েন্টে ড্র হলে পরবর্তী সময় বাড়ানো হলে আকাশি দল ৮-৪ পয়েন্টে জয়লাভ করে।

দুপুর ১ ঘটিকায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিকাল সাড়ে ৪ ঘটিকা থেকে সাড়ে ৫ ঘটিকা পর্যন্ত ম্যাজিক শো ও রম্য কৌতুকের আয়োজন দর্শনার্থীদের মাঝে বিশেষ আনন্দের সঞ্চার করে।

দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ঘটে সন্ধ্যা ৬:০০ ঘটিকায়। এ সময় মেলায় অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠনকে পুরস্কৃত করা হয় এবং সমাপনী বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দিনব্যাপী বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa