ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​

মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, গ্রেফতার ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ৪১৩ বার পঠিত
মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, গ্রেফতার ১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে মো. সেলিম (৪৮) নামে মরদেহের ঘরের এক পাহারাদারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. সেলিম অস্থায়ী ভিত্তিতে চমেক হাসপাতালের মর্গে কাজ করতেন। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বিষয়টি নিশ্চিত করেন। সিআইডি সূত্রে জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ১২ বছরের এক কিশোরীর মরদেহ আসে চমেক হাসপাতালের মর্গে। একইভাবে এপ্রিল মাসেও আরেক নারীর মরদেহ আসে মর্গে। ময়নাতদন্তকালে চিকিৎসক উক্ত মরদেহ দুইটি ময়নাতদন্তপূর্বক মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে কি না সে সম্পর্কে মতামতের জন্য মরদেহ থেকে এইচভিএসে (হাই ভ্যাজাইনাল সোয়াব) সংগ্রহ করে সিআইডিতে পাঠায়। সিআইডির ডিএনএ ল্যাবের বিশেষজ্ঞরা ওই সোয়াব থেকে পুরুষ শুক্রাণুর উপস্থিতি পান। প্রতিটি আলামতের ডিএনএ প্রোফাইল তৈরি করে তারা। এরপর বিশেষজ্ঞরা মতামত দেন দুই মরদেহের ময়নাতদন্তে সংগৃহীত এইচভিএসে মিলেছে একই পুরুষের শুক্রাণু। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে সিআইডি।

মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ জানান, তদন্ত করে বিশেষ কৌশল অবলম্বন করে গোপন সংবাদের ভিত্তিতে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারীর সঙ্গে বিকৃত যৌনাচারের কথা স্বীকার করেছে আমাদের কাছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সেলিমের রিমান্ড আবেদন করা হবে।

তিনি জানান, সেলিম মরদেহের ঘরে দেখাশোনার দায়িত্ব পালন করতেন। হাসপাতালে চিকিৎসাধীন বা জরুরি বিভাগে মৃত্যু হলে জরুরি বিভাগের মরদেহের ঘরে মরদেহ রাখা হয়। সেখানে মরদেহগুলোর সঙ্গে বিকৃত যৌনাচার করতেন সেলিম। এর আগে ২০১৭ সালে সেলিমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa