ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​

কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষণ,যুবক প্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৪২১ বার পঠিত
কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষণ,যুবক প্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদ পেতে এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. জুয়েল (২২) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে এবং সে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত আপন আর্থ সামাজিক উন্নয়ন সংস্থাতে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত আছে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভুক্তভোগী এইচএসসি পড়ুয়া কলেজছাত্রী (১৮) ও আসামির ছোট বোন একই ক্লাসে পড়াশোনা করে। পড়াশোনার সুবাদে আসামির বোন ভিকটিমের বাড়িতে প্রায় সময় আসা-যাওয়া করতো। বোনের মাধ্যমেই ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। একপর্যায়ে ওই কলেজছাত্রীর সঙ্গে ভুয়া প্রেমের সম্পর্ক স্থাপন করে তার অশ্লীল ভিডিও ধারণ করে জুয়েল।

এরপর ভিকটিমকে তার সঙ্গে দৈহিক সম্পর্ক চালিয়ে না গেলে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। গত দুই বছর ধরে এ সম্পর্ক চলছিল। লজ্জায় নিরূপায় হয়ে ভিকটিম আত্মহত্যার চেষ্টা করেছিল।

এ বিষয়ে মামলা হলে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামির মোবাইল থেকে কিছু অশ্লীল ভিডিও, ১টি মেমোরি কার্ড ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট-এ মামলা হয়েছে। সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এনজিও কর্মকর্তা জুয়েলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa