ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

বড়শিতে ধরা পড়লো ৩৪ কেজির ২টি কোরাল মাছ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   ৩৪৯ বার পঠিত
বড়শিতে ধরা পড়লো ৩৪ কেজির ২টি কোরাল মাছ

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আবদুল গনির ভাগ্যে জুটেছে বড় দুইটি পোয়া মাছ। এর আগেও তার বড়শিতে এরকম একটি পোয়া মাছ ধরেছিল। যা ৫-৬ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগরে বড়শি দিয়ে বড় আকারের দুইটি লাল কোরাল মাছ ধরেছেন জেলে গনি। ৩৪ কেজি ওজনের কোরাল দুটির দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা।
মঙ্গলবার রাতে টেকনাফের সেন্টমার্টিনের জেলে আবদুল গনির বড়শিতে লাল কোরাল মাছ দুইটি ধরা পড়েছে। সেই মাছগুলো সেন্টমার্টিন বাজারে আড়াই লাখ টাকা দাম হাঁকিয়েছে। আরও বেশি দামে বিক্রি করার জন্য সকালের দিকে কক্সবাজার শহর বাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলে গনি।

জেলে আবদুল গনি বলেন, সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে এর আগেও ২০১৮ সালের ৩৫ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলাম ১০ লাখ টাকায়। ২০২০ এর নভেম্বর মাসেও গণি আবারও পোয়া মাছ পেয়ে সেটি বিক্রি করেছিল ৬ লাখ টাকায়। সেই আবারও মঙ্গলবার রাতেও দুইটি লাল পোয়া মাছ পেয়েছে। মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। সেন্টমার্টিন বাজারে ৩৪ কেজি ওজনের মাছ দুইটি দাম হাঁকিয়েছে আড়াই লাখ। আরও কিছু দামের আশায় কক্সবাজার শহরের নিয়ে যাওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপে লাল কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সেন্টমার্টিন দ্বীপে এখন বড় বড় লালা কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa