ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

মন্দির থেকে রাধা গোবিন্দ মূর্তি চুরি।ওসির ঘটনাস্থল পরিদর্শন!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ৩১৪ বার পঠিত
মন্দির থেকে রাধা গোবিন্দ মূর্তি চুরি।ওসির ঘটনাস্থল পরিদর্শন!

মাইজদীতে শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র দেবের মন্দির থেকে রাধা-গোবিন্দ মূর্তি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে ওই মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, রোববার সারাদিন পুজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলো শয়ন করে রাখা হয়। কিন্তু সোমবার ভোর পাঁচটায় মন্দিরে ঢুকে দেখা যায় মূর্তিটি নেই। মন্দিরের সাধারণ সম্পাদক, গৌতম ভট্ট বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে ভোররাত তিনটা ৩৬ মিনিটে মুখে কাপড় বেঁধে একজন মন্দিরে ঢুকে রাধা-গোবিন্দের বিগ্রহটি চুরি করেন।
গত ৭০ বছরেও মন্দিরে কোনো চুরির ঘটনা ঘটেনি জানিয়েছে গৌতম সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।
নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনও এ ধরনের ঘটনা ঘটেনি।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa