ঢাকা
২৫ জুন ২০২৬

মতলব উত্তরে জহিরাবাদে প্রধানমন্ত্রী’র ৭৪তম জন্মদিন পালন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ৪১২ বার পঠিত
মতলব উত্তরে জহিরাবাদে প্রধানমন্ত্রী’র ৭৪তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। দোয়া ও মিলাদের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ শিশিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা, তার ভিত্তিমূল তৈরি করেছেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আসছে ২০অক্টোবর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তাকেই বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করারর আহবান জানান তিনি।

আরো বক্তব্য রাখেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমান উল্ল্যাহ, আব্দুস সাত্তার মাষ্টার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ মুফতি, ইউপি সদস্য মোহম্মদ হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সরকার ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa