ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

ব্রিটেনে সিলেটের হেদায়েতুল খুন, তরুণ গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   ৩৫২ বার পঠিত
ব্রিটেনে সিলেটের হেদায়েতুল খুন, তরুণ গ্রেফতার

ব্রিটেনের ম্যানচেস্টারে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী হাজী হেদায়েতুল ইসলাম নবাব (৫৩)। ছিনতাইয়ের সময় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় ১৪ বছরের এক তরুণ আটক করে বিচারের মুখোমুখি করেছে দেশটির পুলিশ। তবে, আইনি বাধ্যবাধকতার কারণে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

জানা গেছে, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধরে ম্যানচেস্টারে বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুর গ্রামে। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন তিনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ৭ জানুয়ারি, শুক্রবার বিকেলে হেদায়েতুল ইসলাম নবাব নিজের মার্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রোমেলি এলাকায় যান। সেই সময় ১৪ বছরের এক কিশোর তাকে আঘাত করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নবাব মিয়াকে হাসপাতালে নেওয়া হলে রবিবার তিনি মারা যান। ছিনতাই হওয়া গাড়িটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ১৪ বছরের এক তরুণকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa