ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় শাবির ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   ২৮৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শাবির ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। একই সাথে তারা ভিসির পদত্যাগ দাবি করেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ভিসির অপসারণ চেয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া জান্নাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহইয়ী সারদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাফিদি ইসলাম, তামান্না ইসলাম তিথি, ঢাকা মেডিকেল কলেজের মো. রাফি, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. আশিক এবং হোমায়রা হিমু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাফর ইকবাল স্যারের আহ্বানে আন্দোলনরত ২৮ জন শিক্ষার্থী অনশন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে অনশন থেকে সরে দাঁড়ালেও ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa