ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক কিশোরী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   ৩২৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক কিশোরী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুহিলপুর মৌলভীপাড়া এলাকায় আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় রুনা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছেন। নিহত রুনা আক্তার নরসিংদী জেলার মনোহরদী এলাকার শামসুজ্জামানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও রুনার ফুফাতো ভাই খুরশিদ আলম বলেন, দুপুরে মনোহরদী থেকে কসবা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় রুনা। এসময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে রুনার দুই পা থেঁতলে যায়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুনা।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লা আল মামুন বলেন, রুনার দুই পায়ে গুরুতর আঘাত ছিল। পরে তাকে হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ সদর হাসপাতালে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa