ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দিতে এসে ধরা,৬ মাসের কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   ৩০১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দিতে এসে ধরা,৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসে থাকা এক ভোটারের জাল ভোট দিতে এসে ধরা পড়েছেন মো. বাদশা (২০) নামের এক তরুণ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের দণ্ড প্রদান করেন। আটক বাদশা ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, একজন প্রবাসে থাকা ভোটারের ভোট দিতে বাদশা নামের এক তরুণ কেন্দ্রে প্রবেশ করেন। এসময় কেন্দ্রে ভোট দেওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার সংগ্রহ করার অপরাধে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa