ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে শাহগীর আলম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে শাহগীর আলম

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একান্ত সচিব মো. শাহগীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অন্যদিকে উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগের কথা বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa