ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ১০১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‍্যাব-৯ জানায়, শনিবার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কসবা থানার কায়েমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি সাদা রঙের পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে নেওয়া হচ্ছে।

পরে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে পিকআপের পেছনে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. আরিফুর রহমান শিপন (২৭)। তিনি মুন্সিগঞ্জ জেলার মীরেরসরাই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তি ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa