ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ৩৫৭ বার পঠিত
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে চন্দ্রনাথ রায় ওরফে জয় রায় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শনিবার (২২জানুয়ারী) রাত ১১টায় উপজেলার অরুয়াইল এলাকার শ্রী মোহনলাল জিউর মন্দির প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

আহত চন্দ্রনাথ রায় ওরফে জয় রায় উপজেলার অরুয়াইল গ্রামের নিতিশ রায়ের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এসময় আরও ৬জন আহত হয়েছে।

আহতরা হলেন, অরুয়াইলের প্রীতম রায়(২৩)পরিমল দেব(৩৫),জুটন দেব(২৩),বাবুল সূত্রধর(২৬),রমেশ দাস(৫৭),রবি দাস(৪৫)। মাথায় আঘাত পাওয়া আহত রমেশ দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।

মোহনলাল জিউর মন্দিরের সভাপতি ও প্রত্যক্ষদর্শী বেণী মাধব রায় জানায়, রাত ১০টার দিকে মন্দির কমিটি একটা জরুরি বিষয় নিয়ে মিটিংয়ে বসে। এসময় মারামারির আওয়াজ শুনে বের হন তারা। বের হয়ে দেখেন ব্যাডমিন্টন খেলা নিয়ে অরুয়াইল দাসপাড়ার ছেলেরা রায়পাড়ার ছেলেদের সাথে মারামারি করছে। পরে মন্দির কমিটির নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। এরপর তারা মন্দির প্রাঙ্গণে রাতে ব্যাডমিন্টন খেলা নিষেধ করে দেন।

সরাইল থানার পরিদর্শক(তদন্ত) মো. শেহাবুর রহমান বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না কি কারণে মারামারি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa