ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   ১৩৫ বার পঠিত
বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা

শীত এলেই ঢাকার বাতাসের মান যেন ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরু থেকেই বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আজও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২০৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এ সময় ঢাকার বাতাসে পিএম২ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৬.৭ গুণ বেশি রয়েছে।

সোমবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। সোমবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৭৫)। তালিকায় এর পরেই রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৬৭), বেচারাম দেউড়ি (২৩৩), গুলশান ২ এর রব ভবন এলাকা (২২৪), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২২৩), কল্যাণপুর (২১৪), গুলশান লেক পার্ক (২১০), পশ্চিম নাখালপাড়া (২০৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০৭) এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২০৫)। এসব স্থানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ২৩৬ ও ২১৮ স্কোর নিয়ে শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa