ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

বিশ্বনাথে শিক্ষানুরাগী জমির আহমদ স্মরণে শোকসভা-মিলাদ মাহফিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   ৩৮৬ বার পঠিত
বিশ্বনাথে শিক্ষানুরাগী জমির আহমদ স্মরণে শোকসভা-মিলাদ মাহফিল

সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব জমির আহমদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাইয়াকাইড় (নতুন বাজার) বাজারস্থ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও মরহুম জমির আহমদের ছেলে মঞ্জুর আহমদের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি-১ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সহ-সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হামিদ, বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল হাই মোশাহীদ, আল্লামা ফুলতলী রহ. এর নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুর রহমান শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন, সাবেক ছাত্র নেতা জুবায়ের আহমদ শাহীন, শামসুল ইসলাম মিলন, জুয়েল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফি আহমদ আকরামিন, মোসাদ্দেক আহমদ, এসএসসি পরীক্ষার্থী রাহিম আহমদ, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাজেদা বেগম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমামুল হক মিলন ও আয়শা আহমদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল ইসলাম।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লুৎফুর রহমান, আহমদ আলী মেম্বার, ফারুক আহমদ মেম্বার, মামুন আহমদসহ এলাকার মুরব্বী, বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa