ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ১৬৫ বার পঠিত
বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) এর সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভাগীয় হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন টিমকে ১ গোলে হারিয়ে সিলেটের গোয়াইনঘাট লংলাখাল টিম বিজয়ী হয়। সিলেট জেলা দল হিসেবে প্রতিনিধিত্ব করে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কৃতিত্বপূর্ণ জয় ছিনিয়ে আনে। বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত লড়াই শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে পুরো গোয়াইনঘাট উপজেলা জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মশিউর রহমান -বিভাগীয় কমিশনার, সিলেট। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম তালুকদার, বিভাগীয় উপ-পরিচালক সিলেট।

গোয়াইনঘাট উপজেলা থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী, মাস্টার সুলেমান আহমদসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন পুরো গোয়াইনঘাট তথা সিলেট জেলার জন্য গর্বের। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আমাদের শিক্ষার্থীরা যেভাবে মেধার স্বাক্ষর রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই খুদে ফুটবলারদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এদিকে, বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার খবর এলাকায় পৌঁছালে লংলাখাল গ্রামসহ পুরো গোয়াইনঘাট উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি খুদে ফুটবলারদের অভিনন্দন জানাচ্ছেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কঠোর পরিশ্রম এবং অনুশীলনের ফলেই আজকের এই সফলতা। আগামীতে জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রেখে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa