ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২   ২৯০ বার পঠিত
বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

বিভিন্ন রোগের নিরাময়, জিন তাড়ানো এবং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত জিনের বাদশা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান।

এর আগে গতকাল শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির হোসেন বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরের বাসিন্দা।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে জাকির হোসেনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তথাকথিত জিন বন্দির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ-কবজ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে তার বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa