ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক

বান্দরবানে মিয়ানমারের ৫ সেনা-বিজিপি সদস্য আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   ৮৭ বার পঠিত
বান্দরবানে মিয়ানমারের ৫ সেনা-বিজিপি সদস্য আটক

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে পালাচ্ছেন সামরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘাতের তীব্রতার জেরে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পাঁচ সদস্যকে আটক করেছে।​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে এই পাঁচ সদস্য সীমান্ত পেরিয়ে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় আশ্রয় নেয়। সীমান্ত পিলার ৪২-এর সামান্য ভেতরে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

​আটকদের মধ্যে মোমেক এলাকার বাসিন্দা ও বিজিপির সেকেন্ড পুলিশ পরিদর্শক কোকো সেইনসহ চারজন বিজিপি সদস্য রয়েছেন। অপরজন মিনমিন উ মিয়ানমার সেনাবাহিনীর সদস্য। আটককৃত বাকি বিজিপি সদস্যরা হলেন সোথু রা, আউং সান হ্তু এবং কিয়াও জেয়ার লিন।

​বিজিবিকে আটককৃতরা জানিয়েছে, মিয়ানমারের ভেতরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করায় তারা জীবন বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।​নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী পাঁচজন মিয়ানমার নাগরিকের বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

​এদিকে, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, নিয়ম অনুযায়ী বিজিবি তাদের হস্তান্তর করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্যকে আটক করেছিল বিজিবি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa