ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

বঙ্গোপসাগরে ট্রলারডুবে চার জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   ৩২২ বার পঠিত
বঙ্গোপসাগরে ট্রলারডুবে চার জনের মৃত্যু

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। এতে অন্তত আরও ১০ জন জেলে নিখোঁজ বলে জানা গেছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ২৬ মাঝিসহ মাছ ধরার এফবি জানযাবিল সোমকেন নামে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়। একই দিন সকালে সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে ভাসমান লাশগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার এম মানসুরুল মাহদীন জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে দক্ষিণে প্রায় ৩৫ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরে ২৬ মাঝিমাল্লা নিয়ে মাছ ধারার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ৪ জনের লাশ এবং জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের দুটি ও নৌবাহিনীর দুটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌ-বাহিনী সদস্যরা ৪ জনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত ১২ জন জেলেকে উদ্ধার করে। ট্রলার ডুবির ঘটনায় আরও ১০ জন নিখোঁজ থাকার খবর রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি চট্টগ্রামের হওয়ায় এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa