ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০   ২৯৯ বার পঠিত
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা এবং ভাস্কর্য নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার (১২ ডিসেম্বর ) মৌলভীবাজার জেলায় কর্মরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সকল দপ্তরের দপ্তর-প্রধান ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারী কর্তৃক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের, পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান ও অন্যান্য দপ্তরের দপ্তর-প্রধানগণ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa