ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

ফেনীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ১০০ বার পঠিত
ফেনীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে সকাল সাড়ে ১০টায় অনলাইনে যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয় এরপর প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মনিরা হক বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মু শফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন এবং ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির জেলা আহ্বায়ক মাষ্টার আহসান উল্লাহ এবং শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে জেলা প্রশাসক মনিরা হক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa